ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে দুই ছাত্রলীগ নেতার নামে চাঁদাবাজির মামলা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুই ছাত্রলীগ নেতার নামে চাঁদাবাজি মামলা হয়েছে। ১৩ মে সন্ধ্যায় বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন বকশীগঞ্জ সরকারি কেয়ামত উল্লাহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা ও সাধারণ সম্পাদক আদনান আকাশ। অপরদিকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগে ওই অধ্যক্ষকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে ছাত্রলীগ।

জানা গেছে, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা ও অন্যান্যরা অধ্যক্ষ ইদ্রিস আলীর নিকট বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ করেন ইদ্রিস আলী। এক পর্যায়ে ১৩ মে বকশীগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।

তবে উপজেলা ছাত্রলীগ ও কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা অধ্যক্ষ ইদ্রিস আলীকে বিএনপি-জামাতের এজেন্ট বলে দাবি করে আসছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দ্রুত অপসারণের দাবি জানাচ্ছেন।

তারা জানান, বিতর্কিত অধ্যক্ষ ইদ্রিস আলী সম্প্রতি সজিব ওয়াজেদ জয় পরিষদের একটি ব্যানার ছিঁড়ে ফেলেন। ওই ব্যানারে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকায় ক্ষুব্দ হয় ছাত্রলীগের নেতা কর্মীরা। এ নিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা কলেজের অধ্যক্ষের কাছে বিষয়টি জানালে তিনি উল্টো হুমকি দেন। এ ঘটনার জের ধরেই মামলাটি হয়েছে বলে দাবি করেছেন ছাত্রলীগ।

ছাত্রলীগ নেতাদের নামে চাঁদাবাজি মামলা দায়ের প্রসঙ্গে অধ্যক্ষ ইদ্রিস আলী বলেন , বিষয়টি বহুদুর এগিয়েছে। এই মূহর্তে কিছু বলা যাচ্ছে না। থানায় যোগাযোগ করুন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম জানান, দুইজনের নামে চাঁদাবাজি মামলা দায়ের করেছেন অধ্যক্ষ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে দুই ছাত্রলীগ নেতার নামে চাঁদাবাজির মামলা

আপডেট সময় ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯