ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে ব্যবসায়ীদের নিয়ে সমৃদ্ধির সংলাপ অনুষ্ঠিত

শেরপুর : বক্তব্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং শেরপুর-১ (সদর) আসনে দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মো. রাশেদুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের শিল্প, বাণিজ্য, কৃষি ও ঐতিহ্যের জন্য কৌশলগত চিন্তাভাবনা নিয়ে ব্যবসায়ীদের সাথে সমৃদ্ধির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ফেব্রুয়ারি, শুক্রবার দুপুরে শেরপুরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সংলাপের আয়োজন করে।

সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-১ (সদর) আসনে দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মো. রাশেদুল ইসলাম।

সংলাপ অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন আই.বি.ডব্লিউ.এফ (IBWF) শেরপুরের সভাপতি মো. ফজলে আজীম পারভেজ, ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোকন মিয়া, হাফেজ আল আমিন, কুড়া ব্যবসায়ী সেলিম, মোবাইল ব্যবসায়ী নিয়াজ আহমেদ তসলিম, টাইলস ব্যবসায়ী পরাগ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেন, নৈতিকতা ও ইনসাফভিত্তিক ব্যবসা ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে টেকসই সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। তিনি ব্যবসায়ীদের সততা, জবাবদিহিতা ও সামাজিক দায়বদ্ধতা পালনের উপর গুরুত্বারোপ করেন। উন্নত, নিরাপদ এবং সমৃদ্ধ শেরপুর গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

সংলাপ অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, তারা তাদের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলায় সব ধরণের নিরাপত্তা চান। সেই সাথে অন্যায়ভাবে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উত্তোলন বন্ধ চান। স্থানীয়ভাবে অর্থনৈতিক উন্নয়নে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

শেরপুরে ব্যবসায়ীদের নিয়ে সমৃদ্ধির সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬