ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিঞ্জিরাম নদীর ভাতখাওয়ায় সেতু চায় পাঁচ গ্রামের মানুষ গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

দুর্গাপূজার প্রস্তুতি সভা করেছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন

দেওয়ানগঞ্জ : দুর্গাপূজার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ইউএনও মো. আতাউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন প্রস্তুতি সভা করেছে। ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, বিজিবি হাবিলদার সরন চন্দ্র, উপজেলার আনসার ভিডিবি কর্মকর্তা নজরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক নিরাপদ দাস, দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মুবিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রতন মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র মোহন ও সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কবিরুজ্জামান তালুকদার অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান এ প্রতিবেদককে বলেন, শারদীয় দুর্গাপূজা মন্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিও থাকবে। অনুষ্ঠান শুরু থেকে সমাপ্ত পর্যন্ত আনসার ও পুলিশ মোতায়েন থাকবে। পুলিশের টহল দল পূজামন্ডপগুলো পরিদর্শন করবেন। মন্ডপগুলোতে যাতে কোন প্রকার আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে সেনদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও জানান, এবার দেওয়ানগঞ্জ পৌরসভাসহ গোটা উপজেলায় ২৪টি পূজা মন্ডপে দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্গাপূজার প্রস্তুতি সভা করেছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন

আপডেট সময় ০৯:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫