ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতায় রোহিঙ্গা সংকট বৈশ্বিক আলোচনায় ফিরেছে : প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী তৎপরতায় রোহিঙ্গা সংকট পুনরায় বৈশ্বিক আলোচনায় ফিরে এসেছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, ‘রোহিঙ্গা সংকট বিশেষ করে বাংলাদেশে যে ১৩ লাখ রোহিঙ্গা আশ্রিত আছে, একটা মানবিক সংকট। এই সংকট একসময় বড় ধরনের আঞ্চলিক সংকট তৈরি করতে পারে এবং যা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়গুলো বৈশ্বিক আলোচনা থেকে হারিয়ে যেতে বসেছিল। কিন্তু অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপের কারণে রোহিঙ্গা ইস্যু বৈশ্বিক আলোচনায় ফিরে এসেছে।’

২৩ এপ্রিল বুধবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রেস সচিব এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর গত বছর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। উনার অনুরোধে জাতিসংঘ একটি প্রস্তাব গ্রহণ করে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাদা সম্মেলন হবে। ১৭০টি দেশ সেখানে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দোহার আর্থনা সম্মেলনে রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরেন। রোহিঙ্গা সমস্যাটি এখন কী পর্যায়ে রয়েছে, আমাদের এখন কী করণীয় ইত্যাদি তুলে ধরেন।

তিনি বলেন, থাইল্যান্ডের ব্যাংককে সম্প্রতি বিমসটেক সম্মেলনেও মিয়ানমারের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের ফলপ্রসূ বৈঠক হয়। বৈঠকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া যায়।

প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা সংকট নিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে ধারাবাহিক আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে বলে জানান শফিকুল আলম।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতায় রোহিঙ্গা সংকট বৈশ্বিক আলোচনায় ফিরেছে : প্রেস সচিব

আপডেট সময় ০৮:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫