ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা চালানো বাকি: ট্রাম্প দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

ইজতেমা ময়দানে তাবলীগের সাথীদের হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল

ইজতেমা ময়দানে তাবলীগের সাথীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বকশীগঞ্জের তাবলীগ জামাত ও তৌহিদি জনতা। ছবি: বাংলারচিঠিডটকম

টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলীগের সাথীদের ওপর গভীর রাতে হামলা ও হত্যার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

তাবলীগ জামাত ও তৌহিদি জনতার উদ্যোগে ২২ ডিসেম্বর রবিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদিক্ষণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে প্রতিবাদ সভায় মওলানা হামিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আলী, মওলানা আবদুল মজিদ, মওলানা শাহজালাল, মওলানা আমিনুল ইসলাম, মুফতি মাহমুদ হাসান, মওলানা বেলাল হোসেন, মওলানা সাইফুল ইসলাম জামালপুরী প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাদপন্থীদের নিষিদ্ধ করা-সহ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইজতেমা ময়দানে তাবলীগের সাথীদের হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪