ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নিহত স্বপন ভদ্র। ছবি : সংগৃহীত

ময়মনসিংহে দিনের বেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন স্বপন ভদ্র (৫৫) নামে এক সাংবাদিক। ১২ অক্টোবর শনিবার সকালে এই ঘটনা ঘটে।

পুলিশ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাগর নামে একজনকে গৌরীপুর থেকে গ্রেপ্তার করেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান এই খবর নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহত সাংবাদিকের স্বজনরা জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশন এলাকার শম্ভুগঞ্জ মাঝিপাড়ায় নিজ বাসার সামনে চায়ের দোকানে বসে ছিলেন স্বপন ভদ্র। এ সময় সাগরের নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করে। কুপিয়ে তাঁর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। অতিরিক্ত রক্তক্ষণে ঘটনাস্থলেই তাঁর মৃত্য হয়।

স্বজনদের দাবি, মাদক নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় স্বপন ভদ্রকে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় একটি দৈনিকে কাজ করলেও এখন তিনি ফেসবুকেই সক্রিয় ছিলেন। তাঁর স্বজনরা এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।সূত্র:এনটিভি।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৫:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪