ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিএফএ জামালপুর নতুন কমিটিতে সভপতি চান মিয়া, সম্পাদক নবাব

সভাপতি মো. চান মিয়া ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নবাব। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) জামালপুর শাখার বার্ষিক সাধারণ সভা শেষে বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

৬ অক্টোবর রবিবার বিকেলে জামালপুর শহরের একটি রেস্টুরেন্টে বিএফএ জামালপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিসিআইসির সার ডিলার মো. নুরুল ইসলাম নবাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএফএ পরিচালক মো. আজিজুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিসিআইসির সারের ডিলার মো. চান মিয়া চানু, মো. রেজাউল করিম ঢালী, শ্যামল চন্দ্র সাহা, মামুনুর রশিদ ফকির, আব্দুল মজিদ, আব্দুস সালাম, আলতাফুর রহমান প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় বিএফএ নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তারা বলেন, যমুনা সার কারখানা প্রায় এক বছর ধরে বন্ধ থাকায় জেলার সার ডিলাররা ক্ষতির মুখে পড়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে এই সার কারখানা দলীয় লোকজন নিয়ন্ত্রণ করতেন। সিন্ডিকেট করে নিজ দলীয় ডিলার ছাড়া অন্য কোন সাধারণ ডিলার ব্যবসা করার সুযোগ পেতেন না। তারা বঞ্চিত হয়েছেন। এছাড়াও এটিএম ছাড়াই কাউকে কিছু না জানিয়ে সিন্ডিকেট তাদের মনগড়া কমিটি গঠন করেছিল।

পরে বার্ষিক সাধারণ সভায় বিএফএ জামালপুর জেলা শাখার আগের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২৫ সদস্যের তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মেসার্স ইসরাইল কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. চান মিয়া চানুকে সভাপতি ও মেসার্স ইসলামপুর টেডার্সের স্বত্বাধিকারী মো. নুরুল ইসলাম নবাবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বার্ষিক সাধারণ সভায় ১৪০ জন বিসিআইসির সার ডিলার অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

বিএফএ জামালপুর নতুন কমিটিতে সভপতি চান মিয়া, সম্পাদক নবাব

আপডেট সময় ০৯:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪