ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে : ওয়ারেছ আলী মামুন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, একটি মহল দুর্গাপূজাকে কেন্দ্র করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিএনপিকে বিতর্কিত করতে চায়। কেউ যাতে বিএনপির নামে বিশৃঙ্খলা না করতে সে বিষয়ে সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

৬ অক্টোবর রবিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ারেছ আলী মামুন বলেন, পূজামণ্ডপগুলোতে বিশৃঙ্খলা এড়াতে বিএনপির কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটির সদস্যরা পূজা কমিটির সমন্বয়কদের সাথে সার্বক্ষণিক কাজ করবে।

তিনি আরও বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মণ্ডপগুলোতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশে সবাই সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করবো।

পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর শহর ও সদর উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জামালপুর সদর ও পৌরসভার ৪৬টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের মাঝে অনুদান তুলে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ০৯:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪