ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ইসলামপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাকের অপসারণের দাবিতে ২ অক্টোবর বুধবার বিক্ষোভ মিছিল করেছে কলেজের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা।

বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হয়ে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব রাজা, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান মুরাদুজ্জামান, সহকারী অধ্যাপক জোবায়েদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সুলতান সালাউদ্দিন প্রমুখ।

বক্তারা দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারিতা, মনগড়াভাবে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতকারী, ক্ষমতার অপব্যবহারী, শিক্ষক-কর্মচারীদের এসিআর খারাপ দেওয়ার হুমকি এবং চাকরিচ্যুত করার ভয়ভীতি দেখানোসহ শিক্ষার্থীদের নিকট থেকে বিধি বহির্ভূত অর্থ আদায়ের অভিযুক্ত অধ্যক্ষের দ্রুত সময়ের মধ্যে অপসারণের দাবি জানান।

এ ব্যাপারে অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাকের মুঠোফানে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ইসলামপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৭:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪