ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

দেওয়ানগঞ্জে চোরাচালান প্রতিরোধ ও মাসিক সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলী, দেওয়ানগঞ্জ মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার আরিফুল ইসলাম, বাহাদুরাবাদ নৌ থানা অফিসার ইনচার্জ ফজলুল হক, পাথরের চর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন লিডার মবিন খান, আনসার ভিডিপি অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা, দেওয়ানগঞ্জ রেল স্টেশন মাস্টার আব্দুল বাতেন, এ কে এম কলেজের প্রভাষক আবু হানিফ, কামিল মাদরাসার সুপার মাহাবুবুর রহমান, ভোরের কাগজের সাংবাদিক বিল্লাল হোসেন মন্ডল, কালের কণ্ঠের সাংবাদিক তারেক মাহমুদ প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাথরের চর বিওপি’র নায়েক সুবেদার মফিদুল ইসলাম জানান, বর্ডার এলাকা থেকে বিভিন্ন সময় চোরাকারবারীদের থেকে ২০ লাখ ৩১ হাজার ৬০০ টাকার মালামাল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসব চলাকালীন সময় পূজামণ্ডপগুলোতে কড়া নজরদারি ও বিদ্যুতের যেন ঘাটতি না হয় সে দিকে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে চোরাচালান প্রতিরোধ ও মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪