ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

হাতীভাঙ্গা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

হাতীভাঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠার বিল বাজারে বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে কতিপয় আওয়ামী লীগ পন্থী লোকজন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া ও সদস্য তারেক রহমানের উপর হামলা করেন। তিনজন গুরুতর আহত হলে তাদের জরুরিভাবে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগ ও হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়ন বিএনপি। ২৫ সেপ্টেম্বর বুধবার সন্ধায় কাঠার বিল বাজার বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাতীভাঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

ইউনিয়ন যুবদলের সভাপতি মধু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগ চেয়ে ও হামলাকারীদের শাস্তির দাবিতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ চৌধুরী যুগল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুরুজ্জামান, কৃষক দলের সভাপতি অফিল মিয়া, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদুল হক বিষাক, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক দৌলত হোসেন দোলা প্রমুখ। সঞ্চালনা করেন ছাত্রদলের সভাপতি নূর আলম।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

হাতীভাঙ্গা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪