ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

চট্টগ্রামে বিএনপি নেতার বাড়ি থেকে বিপুল আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার

বাংলারচিঠিডটকম ডেস্ক :

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান লেয়াকত আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, গ্রেফতারের পর লেয়াকত আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ এবং বাঁশখালী থানার ওসি ৯ ফেব্রুয়ারি দুপুরে বাঁশখালী থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় গন্ডামারা ইউনিয়নের খাসপাড়ার ওই বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি দেশে তৈরি এলজি, দুটি একনলা কাটা বন্দুক, একটি দেশে তৈরি একনলা বন্দুক, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৭২ রাউন্ড গুলি, ২৬টি কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, ছয়টি রামদা এবং ৪০টি লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বিএনপি নেতা লেয়াকতের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, দস্যুতা, ভয়ভীতি প্রদর্শন, রাষ্ট্রবিরোধী কর্মকা-সহ নানা অপরাধে ২১টির বেশি মামলা তদন্তাধীন আছে। এর আগে, বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার মতিঝিলের ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘লেয়াকত আলীকে বুধবার ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে চট্টগ্রামে আনার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে জিজ্ঞেসাবাদের জন্য আদালতে সাত দিনের আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে অনেক মামলা আছে।’

পরবর্তী সময়ে এসব মামলায় তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বিএনপি নেতার বাড়ি থেকে বিপুল আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার

আপডেট সময় ০৮:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪