ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

জামালপুরে অবৈধ চারটি ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত ৭ ফেব্রুয়ারি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটা মালিককে ২৩ লাখ টাকা জরিমানা ও ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ৭ ফেব্রুয়ারি দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পরিবেশ অধদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ ফেব্রুয়ারি সদর উপজেলার জঙ্গলপাড়া বোর্ডঘর, গোবিন্দপুর ও ছোনটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর। অভিযানের সময় অবৈধভাবে ইট তৈরি ও ভাটা স্থাপনের অপরাধে জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার মেসার্স স্টার ওয়ান ব্রিকসকে ৬ লাখ টাকা, গোবিন্দপুর এলাকার কিং ব্রিকসকে ৬ লাখ টাকা, ছোনটিয়া এলাকার জীবন ব্রিকসকে ৫ লাখ টাকা ও নছিব ঢাকা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ এবং ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুকুমার সাহা, পরিদর্শক হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ঘটনা স্থলে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জামালপুর জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

জামালপুর পরিবেশ অধদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা জানান, জামালপুরে ১১৫টির মতো ইটভাটা থাকলেও লাইসেন্স আছে মাত্র ১০ থেকে ১১টির মতো। অবৈধভাবে চলা প্রতিটি ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলবেই।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

জামালপুরে অবৈধ চারটি ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৮:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪