ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরের কবিদের সংবর্ধনা পেয়ে আমি ভীষণ খুশি : কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল

কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল ফুলেল শুভেচ্ছা জানান জামালপুর কবিতা পরিষদের কবি-সাহিত্যিকরা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য ২০২৩ সালের বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল বলেছেন, জামালপুর জেলার কবি-সাহিত্যিকদের সংবর্ধনা পেয়ে আমি ভীষণ খুশি ও আপ্লুত। তিনি জামালপুর কবিতা পরিষদের সবার প্রতি ধন্যবাদ জানান।

জামালপুর কবিতা পরিষদ ৩০ জানুয়ারি বিকেল ৪টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে তাঁকে এ সংবর্ধনা দিয়েছে। এ সময় কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের সঙ্গে ছিলেন কবি শিহাব শাহরিয়ার।

জামালপুর কবিতা পরিষদ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ কবি আলী জহির। এ সময় উপস্থিত ছিলেন কবি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, কবি সাযযাদ আনসারী, কবি মনোয়ার হুসেন মুরাদ, কবি জাহাঙ্গীর সেলিম, কবি তারিকুল ফেরদৌস, কবি রাজন্য রুহানি, কবি-বাচিকশিল্পী ফারজানা ইসলাম, কবি সালেহীন শিপ্রা, কবি তোফায়েল তপু, কবি ও বাচিকশিল্পী হৃদয় লোহানী, কবি তৌহিদ আহাম্মেদ লিখন, কবি খান মোশারফ, কবি আশকর আলী ফকির, কবি লিয়াকত আলী, গল্পকার সুলতানুল আরেফিন আদিত্য প্রমুখ।

সংবর্ধনা শেষে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় এক অভিব্যক্তিতে কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল বলেন, দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে দেশে ও বিদেশে থেকেও নিরলসভাবে এবং জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে যাচ্ছি। চাকরিচ্যূত হয়েছি, দেশান্তর হয়েছি!

তিনি বলেন, আমার লেখালেখির মূল বিষয় কবিতা। কবিতার পাশাপাশি আমি সাহিত্যের অন্যান্য শাখায় কাজ করি। আর বঙ্গবন্ধুর উপর আমার গবেষণা দায়িত্ববোধ থেকে করেছি। কবিতার চেয়ে এ বিভাগে পুরষ্কৃত হওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। কারণ, এ স্বীকৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সাথে যুক্ত। তাই বাংলা একাডেমির মনোনয়নে আমি আনন্দিত এবং গৌরববোধ করছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরের কবিদের সংবর্ধনা পেয়ে আমি ভীষণ খুশি : কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল

আপডেট সময় ০৯:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪