ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ

জামালপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের প্রার্থী মো. আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর-৫ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ১৯ ডিসেম্বর দুপুরে জামালপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুরের সাবেক জেলা প্রশাসক ও অবসরপ্রাপ্ত সরকারি আমলা মো. শাহাব উদ্দিন, জামালপুর পৌরসভার মেয়র ও দৈনিক জামালপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর প্রেসক্লাবের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মো. সুরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক এ বি এম জাফর ইকবাল প্রমুখ।

মতবিনিময় সভায় জামালপুর সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে নিজের পরিচিতি তুলে ধরেন। এছাড়াও তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলের সারাদেশব্যাপী উন্নয়নের চিত্র এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রযাত্রার বিভিন্ন বিষয় তুলে ধরে। তিনি আসছে ৭ জানুয়ারির নির্বাচনে তার নৌকা প্রতীকে ভোট প্রার্থনাসহ এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রার্থীসহ সর্বস্তরের ভোটার-জনতার সার্বিক সহযোগিতা কামনা করেন।

এছাড়াও তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি গণমাধ্যমের সর্বস্তরের সাংবাদিকদেরও সার্বিক সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ

আপডেট সময় ০৮:৩৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩