ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে ইসি : মোহাম্মদ আলমগীর

ময়মনসিংহে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব  দেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, ‘সবদলকে নির্বাচনে আসার অনুরোধ জানানোর পরেও বিএনপি না আসায় নির্বাচনে প্রভাব পরবে না। অন্যান্য দেশ চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। আমরাও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছি। তা ইতিমধ্যেই সকলে বুঝতে পারছেন। নির্বাচনকে অবাধ করার লক্ষ্যে বেশ কয়েকটি দল চেয়েছিল প্রশাসনে রদবদল। তার প্রেক্ষিতেই বদলী কার্যক্রম শুরু হয়েছে।’

৫ ডিসেম্বর ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ভোটারদের ভালো উপস্থিতি থাকবে বলে আশাপ্রকাশ করে তিনি বলেন, নির্বাচনে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হয়তো থাকবে সেনাবাহিনীও। নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা। সকল প্রার্থীদের সমান নিরাপত্তা দিতে নির্দেশনা দেয়া হয়েছে। ভোটারদের উপস্থিতি বাড়াতে প্রার্থীদের এগিয়ে আসতে হবে। তাদের মেনোফেস্টো দিয়ে ভোটারেদের ভোটকেন্দ্র নিয়ে আসতে হবে। কোন প্রার্থী হয়রানির আশংকা করলে রিটার্নিং কিংবা সহকারী রিটার্নিং অফিসারকে জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমাদের দায়িত্ব হলো ভোটের পরিবেশ শান্তিপূর্ণ করে দেয়া। ভোটারা যেন অবাধে ভোট দিতে পারে। এজন্য যা যা করা দরকার তাই করে দেয়া হবে। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না’।

এসময় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা, র‌্যাব-১৪ এর প্রধান অতিরিক্ত ডিআইজি মুহিবুল ইসলাম খানসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে ইসি : মোহাম্মদ আলমগীর

আপডেট সময় ০৫:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩