ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

ঘটনাস্থল থেকে শারমিন আক্তার সুপ্তির লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে শারমিন আক্তার সুপ্তি নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযাগ উঠেছে। ৪ অক্টোবর দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গারাডোবা গ্রামে নানার বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সুপ্তি ওই এলাকায়র গারাডোবা আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের শাহাদাৎ হোসেনের মেয়ে।

অভিযোগে জানা যায়, ২০১৯ সালের শেষের দিকে সুপ্তিকে রেখে তার মা মিমকে তালাক দেন বাবা শাহাদৎ হোসেন। পরে ‘মা’ মিমের অন্যত্র বিয়ে হয়। বাবা-মার অনাদরে বেড়ে ওঠে গারাডোবা গ্রামে নানা বদিউজ্জামান বদির বাড়িতে। ৩ অক্টোবর রাতে বাড়ির রান্না করা নিয়ে এক কলহ জড়িয়ে পড়ে শারমিন আক্তার সুপ্তি। এ সময় নানি ডলি বেগম রাগে ক্ষোভে সুপ্তিকে মারধর করে। পরে নানির ওপর অভিমান করে সুপ্তি বসত ঘরে সিলিংয়ে রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে নানি ডলি বেগম প্রতিবশীদের জানায়। এ খবর পেয়ে ৪ অক্টোবর দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

শারমিন আক্তার সুপ্তির বাবা শাহাদৎ হোসেন জানান, আমার মেয়ে সুপ্তি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেনি। তাকে গলায় রশি পেচিয়ে হত্যা করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহবত কবীর সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে সুপ্তিকে হত্যা করা হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দিয়েছে তার বাবা শাহাদৎ হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় ১১:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩