ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

জামালপুরে জাতীয় শোক দিবসে সনাক-টিআইবি’র আলোচনা সভা

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সনাক সভাপতি অজয় কুমার পাল। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বিকেলে শহরের মুসলিমাবাদে সচেতন নাগরিক কমিটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, আইনজীবী শামীম আরা, সনাক সহসভাপতি অধ্যাপক কায়েদ উয জামান, শামীমা খান, সনাক সদস্য এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, সাজ্জাদ হোসাইন, রনজিত বিশ্বাস খোকন, রফিকুজ্জামান মল্লিক, ইয়েস দলনেতা আবৃত্তি আমিন ইভা, সহদলনেতা ইসমত ওয়াইদা বৃত্তিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন দুর্নীতি, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে গেছেন। তার এই দুর্নীতিবিরোধী চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

পরে ‘বঙ্গবন্ধু ও দুর্নীতিবিরোধী চেতনা’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

জামালপুরে জাতীয় শোক দিবসে সনাক-টিআইবি’র আলোচনা সভা

আপডেট সময় ১০:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩