ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা চালানো বাকি: ট্রাম্প দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

শেরপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

অজ্ঞাতনামা নারীর লাশ। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ মে বিকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের পাশে একটি ছোট ব্রিজের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৪ মে বিকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের ৫০০ গজ উত্তরদিকে অবস্থিত একটি ছোট ব্রিজের নিচে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকাল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমদ বাদল জানান, লাশের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের টিমকে খবর দেওয়া হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেরপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩