ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

তীব্র তুষারপাতের কবলে নিউইয়র্ক

বাংলারচিঠিডটকম ডেস্ক : তীব্র তুষারপাতের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বেশির ভাগ অঞ্চল। এতে রাস্তাঘাটে বরফের স্তূপ জমে যায়। আবহাওয়া অফিসের তথ্যমতে, ৪ মার্চ বিকেল থেকে অঙ্গরাজ্যটিতে ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা আরও বেশ কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

বরফের স্তূপ সরাতে দিনরাত কাজ করে যাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের নিরাপদে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে গেল ৩ মার্চ হয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাব এখনও রয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যান্টাকিসহ দক্ষিণাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে। শুধু ক্যান্টাকির পশ্চিমাঞ্চলে পরপর দুটি ঘূর্ণিঝড়ের আঘাতে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ছাড়া রাস্তার ওপর গাছ উপড়ে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়কে যান চলাচল। পরিস্থিতি স্বাভাবিক করতে দিনরাত কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এদিকে ক্যান্টাকি ছাড়াও বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে অন্তত ১৪ লাখ মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

তীব্র তুষারপাতের কবলে নিউইয়র্ক

আপডেট সময় ১১:৫৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩