ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিংনায় তৃণমূল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা চালানো বাকি: ট্রাম্প দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত

বিশ্বকাপের ফাইনালই আর্জেন্টিনার হয়ে মেসির শেষ বিশ্বকাপ : রিপোর্ট

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ২০২২ আসরই হবে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ বিশ্ব কাপ ম্যাচ। গণমাধ্যমের রিপোর্টে একথা বলা হয়েছে। গত বুধবার চলতি বিশ্ব কাপের প্রথম সেমি-ফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন সাত বারের ব্যালন ডি’অঁর খেতাব জয়ী আর্জেন্টাইন সুপার স্টার। ম্যাচের তৃতীয় গোলটিও বানিয়ে দিয়েছিলেন তিনি।

টুর্নামেন্টে এ পর্যন্ত পাঁচ গোল করেছেন মেসি। এর মাধ্যমে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনটিও দখল করেন তিনি। এই নিয়ে ৩৫ বছর বয়সি মেসির খাতায় জমা পড়েছে বিশ্বকাপের ১১টি গোল।

আর্জেন্টিনার একটি মিডিয়া আউটলেটকে মেসি বলেন,‘ ফাইনাল খেলে বিশ্বকাপের যাত্রা শেষ করতে পেরে আমি খুশি। পরের আসরটি অনুষ্ঠিত হবে বেশ কয়েক বছর পর । সেখানে খেলতে পারব কিনা আমি জানি না। সুতরাং এমন অবস্থানে থেকে বিদায় নিতে পারাটাই হবে সেরা। ’

ক্রোয়েশিয়ার বিপক্ষে (সেমিফাইনালে) জয়লাভের পর মেসি সতীর্থদের বলেছিলেন ‘ এই মুহুর্তটিকে’ উপভোগ কর। ওই সময় মেসি বলেন,‘ আরো একবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এটিকে উপভোগ কর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিংনায় তৃণমূল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের ফাইনালই আর্জেন্টিনার হয়ে মেসির শেষ বিশ্বকাপ : রিপোর্ট

আপডেট সময় ০৮:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২