ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ফেসবুক গণতন্ত্রের জন্য হুমকি : শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া রেসা

শান্তিতে নোবেল বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা।

তিনি বলেছেন, ঘৃণা, অহমিকা ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যর্থ হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সমাজে এত সহজে ভুল তথ্য, হিংসা, হানাহানি ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকলে গণতন্ত্র তার শক্তি হারাতে থাকে।

রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভের সঙ্গে যৌথভাবে শান্তিতে এবারের নোবেল জিতেছেন মারিয়া রেসা। মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে গত শুক্রবার তারা নোবেল জয় করেন। নোবেল জয়ের পর এক বিশেষ সাক্ষাতকারে গতকাল শনিবার মারিয়া রেসা রয়টার্সকে এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বে এখন তথ্যের সবচেয়ে বড় সরবরাহকারী ফেসবুক। অথচ প্রতিষ্ঠানটির অ্যালগরিদম ভুয়া তথ্য ও ঘৃণা ছড়ানো ঠেকানোকে অগ্রাধিকার দিতে সফল হয়নি। এমনকি তথ্যপ্রকাশ ও সাংবাদিকতার ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ করে ফেসবুক। আপনার কাছে একেবারেই তথ্য না থাকার চেয়ে মিথ্যা তথ্য থাকা অনেক বিপজ্জনক। যে মিথ্যা তথ্য অনেক সময় ফেসবুক থেকে মানুষের কাছে পৌঁছায়।

এমন একসময় মারিয়া রেসা এ মন্তব্য করলেন যখন সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর ‘ভীতিকর ও মুসলিমবিদ্বেষী’ কনটেনট ছড়ানো ঠেকাতে ব্যর্থতার অভিযোগ এনেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন। ফেসবুকের বেশ কিছু অভ্যন্তরীণ গবেষণা ও নথি গণমাধ্যমে ফাঁস করে সম্প্রতি আলোচনায় এসেছেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ফেসবুক গণতন্ত্রের জন্য হুমকি : শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া রেসা

আপডেট সময় ০১:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১