ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

জামালপুরে মানবাধিকার দিবসে দরিদ্র বিধবাদের মাঝে কম্বল বিতরণ

জামালপুরে মানবাধিকার দিবসে দরিদ্র বিধবা নারীদের মাঝে কম্বল বিতরণ শেষে করোনা প্রতিরোধে বিশেষ মোনাজাত করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামালপুরে দরিদ্র বিধবা নারীদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। ঢাকাস্থ ধানমন্ডি এসআই ক্লাবের সদস্যদের আর্থিক অনুদানে এবং উন্নয়ন সংঘের সার্বিক সহায়তায় বিতরণ কাজ উদ্বোধন করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম।

১০ ডিসেম্বর জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তিরুথা ডাক্তার বাড়িতে বিতরণ অনুষ্ঠানে এলাকার ৩০ জন মহিলাকে স্বাস্থ্যবিধি মেনে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। প্রচণ্ড শীতের মাঝে সকাল ৮টায় বিতরণ কাজে স্থানীয় উদয়ন ক্লাবের তরুণ সদস্যরা সুশৃঙ্খলভাবে বিতরণ কাজে সহায়তা করেন।

কম্বল বিতরণ করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। শীতের প্রকোপ বৃদ্ধির সাথে সাথে করোনা প্রাদুর্ভাবও আশঙ্কাজনক হারে বাড়ছে। এক্ষেত্রে মাস্ক ব্যবহার ছাড়া করোনার হাত থেকে সুরক্ষার আর কোন উপায় নেই। এছাড়া সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

কম্বল বিতরণ শেষে এসআই ক্লাবের সদস্যদের জন্য এবং কোভিড-১৯ এর হাত থেকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবারের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘ঘুরে দাড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

জামালপুরে মানবাধিকার দিবসে দরিদ্র বিধবাদের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় ০৪:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০