ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা নদীতে পিটিয়ে হত্যা আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১

ইসলামপুরে অবৈধভাবে বালু তোলায় ৯টি ড্রেজার মেশিন ধ্বংস

ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের দশানি নদীর সাজেলেরচর পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের ৯টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ২ নভেম্বর বিকালে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মেশিনগুলো ধ্বংস করা হয়।

জানা গেছে, বিগত কয়েক দিন ধরে অসাধু চক্র বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়ে সাজালেরচর ব্রীজ, বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা। অভিযোগ পেয়ে ২ নভেম্বর বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান। এসময় ৪টি ছোট এবং ৫টি বড় ড্রেজার মেশিনসহ ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, অভিযানে আমরা কাউকে আটক করতে পারিনি, অবৈধভাবে বালু উত্তোলনকারীরা আমাদের দেখেই দৌড়ে পালিয়ে যায়। বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা নদীতে পিটিয়ে হত্যা

ইসলামপুরে অবৈধভাবে বালু তোলায় ৯টি ড্রেজার মেশিন ধ্বংস

আপডেট সময় ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০