ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

মাদারগঞ্জে মুজিব জন্মশতবর্ষের ক্ষণগণনা উদ্বোধন

বেলুন উড়িয়ে মুজিব জন্মশতবর্ষের ক্ষণগণনার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন করা হয়েছে।

১০ জানুয়ারি স্থানীয় শহীদ মিনারে এলইডি পর্দায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি সম্প্রচার ও মুজিব বর্ষের ক্ষণগণনার শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে একশতটি বেলুন উড়িয়ে মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ক্ষণগণনার উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।

এই সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরুন কুমার সাহা প্রমুখ।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল তার বক্তব্যে বলেন, এই ঐতিহাসিক মুহূর্তে স্বাক্ষী হতে পেরে আমরা গর্বিত। আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এই ঐতিহাসিক দিনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন আরেকটা ঐতিহাসিক ঘটনা হয়ে থাকলো।

তিনি আরো বলেন, সরকারি কর্মসূচির পাশাপাশি মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গত ৮ ডিসেম্বর থেকে ১০০ দিনব্যাপী মুজিব শতবর্ষের জন্য সারা উপজেলায় ১০০ দিনের সাংগঠনিক কর্মসূচি পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন, এই বর্ষকে স্মরণীয় রাখার জন্য মাদারগঞ্জে তিনদিনব্যাপী মুজিবমেলা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা শেষে উদয়ন সাংস্কৃতিক সংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

মাদারগঞ্জে মুজিব জন্মশতবর্ষের ক্ষণগণনা উদ্বোধন

আপডেট সময় ০৮:৫২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০