ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটাবের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা নিষিদ্ধ ও পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর দুপুরে জামালপুর শহরের স্থানীয় একটি রিসোর্টে বাংলাদেশ যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জামালপুর জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন নাটাব জামালপুর জেলা শাখার সভাপতি তানভীর আহমেদ হীরা। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা হাকিম সুহেল মাহমুদ, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, এফবিসিসিআই এর সহ-সভাপতি রেজাউল করিম রেজনু, জেসিসিআই এর জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ইকরামুল হক নবীন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ। সভা সঞ্চালনা করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোনো প্রকার তামাকজাত দ্রব্যের বিপণন কেন্দ্র থাকবে না, এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

স্টেক হোল্ডারগণ তাদের বক্তব্যে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধের আহবান জানানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সভায় ৩০টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুরে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯