ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে আন্তর্জাতিক মে দিবস পালিত

বকশীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘মালিক শ্রমিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। ১ মে এ উপলক্ষে উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মে দিবস উপলক্ষে সকাল ১০টায় মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবার বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আজাদ হোসেন লাভলু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শ্রমিক নেতা জয়নাল আবেদিন, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগর, পৌর আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেন সাকা, পৌর আওয়ামী লীগের যুগ্মআহবায়ক আগা সাইয়ুম, উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশ, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু ও শ্রমিক নেতা আলমগীর হোসেন। আলোচনা সভা পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ বকশীগঞ্জ শাখার সদস্য সচিব মিষ্টার রানা।

এছাড়াও জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর, জাতীয় শ্রমিক লীগের যুগ্মআহবায়ক ইয়াহিয়া, আশেক আলী, সুলতান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিল ও আলোচনা সভায় জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সদস্যবৃন্দ, জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, উপজেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, জামালপুর জেলা ম্যাক্সি, রাইডার, চ্যাম্পিয়ান, হিউম্যান হলার, ট্রাক্টর ও যান্ত্রিকযান শ্রমিক ইউনিয়ন, জামালপুর জেলা ট্রাক, টাঙ্কলরি ও কাভার্ড ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন, বকশীগঞ্জ-শেরপুর সড়ক সিএনজি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল

বকশীগঞ্জে আন্তর্জাতিক মে দিবস পালিত

আপডেট সময় ০৮:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯