ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

থিয়েটার অঙ্গনে মাসুম রেজার নতুন নাটক ‘ঝরা’

নাট্যকার মাসুম রেজা

নাট্যকার মাসুম রেজা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

মাসুম রেজা। বাংলাদেশের স্বনামধন্য নাট্যকার। মঞ্চ, টেলিভিশন কিংবা চলচ্চিত্র সকল মাধ্যমেই তিনি অনন্যরূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বাংলা নাট্যসাহিত্যের অসামান্য অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার এবং চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্যের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

টেলিভিশন নাটকের একজন সফল নাট্যকার হিসেবে সকলের কাছেই মাসুম রেজা পরিচিত এক মুখ। রঙের মানুষ, রমিজের আয়না, মধু ময়রা, সাত সওদাগরসহ অনেক নাটকের নাট্যকার তিনি। মোল্লা বাড়ির বউ, মেঘলা আকাশ, বাপজানের বায়োস্কোপ তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। তিনি বাংলাদেশ টেলিভিশন নাট্যকার সংঘের বর্তমান সভাপতি।

সকল মাধ্যমে মাসুম রেজার সমান দক্ষতা থাকলেও লেখার প্রধান ক্ষেত্র হিসেবে মঞ্চকেই প্রাধান্য দেন তিনি। তার লেখা প্রতিটি নাটক ঢাকার দর্শকদের মাঝে সবসময়ই জনপ্রিয়। এবার ঢাকার বাইরে জামালপুর জেলার অন্যতম নাট্যদল থিয়েটার অঙ্গনের জন্য নাটক লিখলেন তিনি। তার নতুন নাটক ঝরা। নাটকটির নির্দেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ফাহিম মালেক ইভান।

সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে মৌলবাদ এবং একজন নারীর অসহায়ত্ব নিয়ে রচিত এই নাটকটি আগামী ২৬ এপ্রিল জামালপুর শিল্পকলা একাডেমি মঞ্চে পরিবেশন করবে থিয়েটার অঙ্গন।

এ প্রসঙ্গে নাটকটির নির্দেশক ফাহিম মালেক বাংলারচিঠিডটকমকে বলেন, মাসুম রেজা বাংলাদেশের একজন অন্যতম নাট্যকার। নাট্যজগতে তিনি আমার একজন অভিভাবকও বটে। তার লেখা প্রতিটি রচনাতেই ভিন্নতা রয়েছে। তিনি সাধারণ মানুষের চরিত্রের মাধ্যমে কিংবা তাদের সংলাপে খুব সহজ করে অনেক জটিল বিষয়কে তুলে ধরেন। তার এই নাটক থিয়েটার অঙ্গন তথা জামালপুরের নাট্যঙ্গনের প্রতি ভালবাসার বহি:প্রকাশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

থিয়েটার অঙ্গনে মাসুম রেজার নতুন নাটক ‘ঝরা’

আপডেট সময় ০৭:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯