ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা চালানো বাকি: ট্রাম্প দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

নারীদের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার : মির্জা আজম

বক্তব্য রাখেন সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

জাহিদুর রহমান উজ্জল ও আলী আকবর
বাংলারচিঠি ডটকম

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নারীদের উন্নয়নে কাজ করছে। নারী শিক্ষার প্রসার ঘটাতে সরকার নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে। জাতীয় সংসদসহ দেশ পরিচালনায় নারীরা অগ্রণী ভূমিকা পালন করছেন।

মির্জা আজম ৩০ মার্চ দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজের নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলেজটির মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নামফলক উন্মোচন করে নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজের আইসিটি ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

সংসদ সদস্য মির্জা আজম বলেন, শিক্ষা ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে নতুন নতুন একাডেমিক ভবন, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন করার কাজ করা হচ্ছে।

নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজের অধ্যক্ষ মির্জা মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবীর, জেলা পরিষদ সদস্য দৌলতুজ্জামান দুলাল, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ্ সফিক গেন্দা ও সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজের ছাত্রীরা। ছবি : বাংলারচিঠি ডটকম

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজের তিনতলা বিশিষ্ট আইসিটি ভবনটি নির্মিত হয়েছে।

আপলোডকারীর তথ্য

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারীদের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার : মির্জা আজম

আপডেট সময় ০৯:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯