ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নকলায় মাদক ও জঙ্গিবাদ রোধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

‘পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক জঙ্গি নির্মূল করি’ এই প্রতিপাদ্যে মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতামূলক মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বিকেলে শেরপুরের নকলা থানা পুলিশ উপজেলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য পিপিএম পদকপ্রাপ্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম।

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী প্রমুখ।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

নকলায় মাদক ও জঙ্গিবাদ রোধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯