ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

শেরপুর-২ আসন শেখ হাসিনাকে উপহার দিতে চাইলেন মতিয়া

নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

আপনাদের দোয়ায় সিক্ত-অভিসিক্ত হয়ে আমি মতিয়া চৌধুরী আপনাদেরই একজন নগণ্য সেবক যেন এই আসনে (শেরপুর-২ নকলা- নালিতাবাড়ী) নৌকা শেখ হাসিনাকে উপহার দিতে পারি, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

তিনি ২৭ নভেম্বর দুপরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সামনে দেওয়া বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় কৃষিমন্ত্রী আরো বলেন, কঠিনভাবে ঐক্যবদ্ধ থেকে যদি এই নৌকার পিছনে আপনারা সমর্থন জ্ঞাপন না করতেন, তাহলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আপনারা দোয়া করবেন, আগামী নির্বাচনে আপনাদেরই সমর্থনে, আপনাদের ভালোবাসায় নৌকা শেখ হাসিনাকে যেন উপহার দিতে পারি। সে আশীর্বাদ আমি আপনাদের কাছে চাচ্ছি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে ৬ষ্ঠ বারের মতো মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

এর আগে সকালে তিনি নালিতাবাড়ী শহরের মধ্যবাজার চৌরাস্তা এলাকায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এবং দলীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।

এরপর তিনি নকলা উপজেলায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেরপুর-২ আসন শেখ হাসিনাকে উপহার দিতে চাইলেন মতিয়া

আপডেট সময় ০৬:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮