ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মাদারগঞ্জে ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বর্ধিত সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

জাহিদুর রহমান উজ্জল
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা ২২ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ছাত্রলীগ হলো রাজনীতির কারিগর, দেশ মাতৃকার সেবা ও স্বাধীনতা রক্ষার জন্য সব সময় ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিএনপি আজ ড. কামাল আর মান্নার পরিচয়ে ঐক্যফ্রন্ট হয়ে চিরতরে নাম মুছে ফেললো।

মির্জা আজম আরও বলেন, আওয়ামী লীগের সরকার উন্নয়নের সরকার, যেখানে উন্নয়ন সেখানে জননেত্রী শেখ হাসিনা। তার উন্নয়নে সারা দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। আমারা বিদেশি সাহায্য ছাড়াই পদ্মা সেতু তৈরি করছি। আগামীতে ক্ষমতায় গেলে এই দেশ মালয়েশিয়া, থাইল্যান্ডকে ছাড়িয়ে যাবে। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ্য হয়ে আগামী নির্বাচনে নৌকার প্রতীকে কাজ করার আহ্বান জানান।

বর্ধিত সভায় নেতাকর্মীবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন ও ছানোয়ার হোসেন ছানু, মাদারগঞ্জ আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা কবীর প্রমুখ।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮