ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে অধ্যক্ষ রশিদের গণমিছিল

অধ্যক্ষ আব্দুর রশিদকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবিতে গণমিছিল। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই শ্লোগানে অধ্যক্ষ আব্দুর রশিদকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বিকেলে গণমিছিলের আয়োজন করে জামালপুরের সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগ। মিছিলটি সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজার থেকে শুরু হয়ে সিমলা বাজার বাসস্ট্যান্ডে এক সমাবেশে মিলিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশিদ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান।

তিনি বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনার সরকার প্রয়োজন। শেখ হাসিনা এই বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করাতে পেরেছেন। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলো তারা দেশকে বার বার দুর্নীতিতে শ্রেষ্ঠ করেছে। সেখান থেকে শেখ হাসিনা দেশকে ফিরিয়ে নিয়ে উন্নত রাষ্ট্রে পরিণত করছেন। তারা এখন দুর্নীতির দায়ে জেল খাটছে। জামাত বিএনপি আবার মাথা নাড়ানোর চেষ্টা করছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। জনগণ তাদের এই স্বপ্নবিলাস কখনো পূরণ করতে দিবে না। দেশের মানুষ আজ চিনে ফেলেছে কাকে ভোট দিলে দেশের উন্নয়ন হয়।  ‍

তিনি আরো বলেন, সারা দেশের উন্নয়নের ধারার সাথে আমরাও সরিষাবাড়ীতে নৌকা প্রতীকে প্রার্থী নিয়ে জনগণের ভোট নিয়ে উন্নয়ন করতে চাই। বিগত দিনে অনেক বেকারকে চাকরির ব্যবস্থা ও গরীব ছাত্রদের পড়ালেখার সুযোগ করে দিয়েছি। অসহায় মানুষের পাশে থেকে খেদমত করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা পেলে আগামী দিনগুলোতেও পাশে থাকবো।

পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য ফতেহ লোহানী, মনির উদ্দিন, যুগ্মসম্পাদক এম এ গনি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, খোরশেদ আলম ভিপি, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান ডিপটি, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আল আমিন বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

সরিষাবাড়ীতে অধ্যক্ষ রশিদের গণমিছিল

আপডেট সময় ০৭:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮