ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

মাদারগঞ্জ মডেল থানা।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম নজু মন্ডল (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন।

১৩ জুন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম নজু মন্ডল উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর হাজীবাড়ী এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, ১৩ জুন বিকালে নজু মন্ডল সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক পান্ত জাহিদ জামালপুরে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের চাচাত ভাই আব্দুল্লাহেল গাফফার বলেন, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল আমার চাচাতো ভাইকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এ প্রতিবেদককে বলেন, ঘটনার বিষয়ে জেনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

আপডেট সময় ১১:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬