ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাহাদুরাবাদে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ​ বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখা থেকে আটক সেই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার শেরপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা জামালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে অপরাধমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা, কমিউনিটি সমাবেশ মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৬

সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

সরিষাবাড়ী : গ্রেপ্তার যুবলীগ নেতা শেখ রাসেল। ছবি : বাংলারচিঠিডটকম

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী থেকে

কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। ১১ জুন, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। শেখ রাসেল উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঢুরিয়ার-ভিটা গ্রামের সাহেব আলীর ছেলে ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিমলা বাজার ও বাস-স্টেশন এলাকার প্রধান সড়কে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ ও এ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। ওই হামলায় নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম ছিলেন যুবলীগ নেতা শেখ রাসেল। সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। ১১ জুন রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ প্রতিবেদককে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনার সাথে জড়িতের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা শেখ রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। ১১ জুন দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয় সংবাদ

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন

সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬