ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

দেওয়ানগঞ্জ : সীমান্তে বিজিবির টহল। ছবি। : বাংলারচিঠিডটকম

বাংলাদেশের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে ১৮ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ৮ জুন, সোমবার দিবাগত মাঝরাতে দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তের কুমারেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। বিভিন্ন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই ৮ জুন মাঝরাতে পাথরের চর সীমান্তের কুমারেরচর এলাকা দিয়ে ভারতের বিএসএফ সদস্যরা আচমকা সার্চলাইট বন্ধ করে দেয়। ১৮ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায়। তবে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের কঠোর অবস্থানের মুখে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ওই সীমান্তে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বিএসএফের পুশ ইন ঠেকাতে স্থানীয় সাধারণ মানুষ লাঠিসোটা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেন।

​খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরেই বিএসএফ সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা চালিয়ে আসছে। তবে জামালপুর ৩৫ বিজিবির কড়া সতর্কতা এবং স্থানীয়দের সম্মিলিত প্রতিরোধের মুখে বারবারই তাদের এই প্রচেষ্টা নস্যাৎ হয়ে যাচ্ছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জামালপুর বিজিবির আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তের ১৫টি বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা টহল দিচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতার পাশাপাশি বিজিবির নিজস্ব গোয়েন্দা নজরদারিও ব্যাপক হারে বাড়ানো হয়েছে। পুশ ইন ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতনমহল বিজিবির পাশে থেকে রাতভর সতর্ক অবস্থানে রয়েছেন।

​এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান এ প্রতিবেদককে বলেন, কয়েক দিন ধরে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করা হচ্ছে। তবে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সীমান্তে আমাদের টহল ও নজরদারি সর্বোচ্চ জোরদার করা হয়েছে, যেন কোন অবস্থাতেই কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে।

জনপ্রিয় সংবাদ

নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী

সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

আপডেট সময় ১০:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬