ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত

প্রভাষক ফিরোজ মিয়ার মরদেহ। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে সারবোঝাই ট্রাকের ধাক্কায় ফিরোজ মিয়া (৩২) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক শিক্ষক মোটরসাইকেল চালক আব্দুল মান্নান। ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে জামালপুর সদর উপজেলার টিউবয়েলপাড় মোড়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মিয়া শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা এলাকার আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কামালখান এলাকার আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজের প্রভাষক ফিরোজ মিয়া একই কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নানের সাথে মোটরসাইকেলে করে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে টিউবয়েলপাড় মোড়ে জামালপুরগামী একটি সারবোঝাই ট্রাক পেছন থেকে ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফিরোজ মিয়া নিহত হন। গুরুতর আহত হন চালক আব্দুল মান্নান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত আব্দুল মান্নানকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় জমায় এবং নিহতের পরিবার, স্বজন, কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হয়।

জামালপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র দে বাংলারচিঠিডটকমকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের নিকট থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত

আপডেট সময় ০৬:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪