ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু

ইসলামপুর : জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কুশল বিনিময় করেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের ইসলামপুরকে আগামী প্রজন্মের সেরা বাসস্থান গড়তে, প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন এ ই সুলতান মাহমুদ বাবু এমপি। উন্নয়নের রূপকারখ্যাত সুলতান মাহমুদ বাবুর নিরলস পরিশ্রম ও চলমান উন্নয়নে ঈর্ষানিত্ব হয়ে একটি মহল গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, দেশে বহুল প্রত্যাশার, দীর্ঘ প্রতীক্ষিত জনগণের সরকার প্রতিষ্ঠিত। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক কৃষক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সরকারের মূল লক্ষ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেটিকে ধারণ করেই এগিয়ে চলেছে জনগণের এই সরকার। বর্তমান সরকারের স্বল্প সময়ে কৃষকদের ক্ষমতায়নে কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের অধিকার ও সহায়তায় প্রবাসী কার্ড, এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক ও বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী ও খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। যা বাংলাদেশের ইতিহাসে বিরল। ইতিমধ্যে, আমি আমার উপজেলায় জেলায় সর্ব প্রথম খাল খনন কর্মসূচি বাস্তবায়ন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করছি।

ইসলামপুর : সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, নদী ভাঙনে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ভাঙন রোধসহ গর্ভবতীদের সার্বিক সুবিধার কথা চিন্তা করে মা ও শিশু কেন্দ্রটি চালু করেছি। এছাড়াও গ্রামীন অবকাঠামো উন্নয়ন, যমুনা নদীর উপর তিনটি সেতু,স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১শত শয্যায় উর্ত্তিন্ন,ব্রহ্মপুত্র নদের উপর সেতু বাস্তবায়নের পথে রয়েছে। ইসলামপুরবাসীর কল্যাণে আমি আমরণ কাজ করে যেতে চাই।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, খুন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালানো হয়েছে। মানুষের বাক্স্বাধীনতা ও অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তাই জনগন তাদের ধিক্কার জানিয়েছে। বিএনপি কাজে বিশ্বাসী, মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু

আপডেট সময় ০৯:৩৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬