ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

জামালপুর : ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী। ছবি : বাংলারচিঠিডটকম

ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে হযরত মাওলানা মুফতি শামসুদ্দিনকে সভাপতি ও হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খানকে সাধারণ সম্পাদক করে তিনবছর মেয়াদি আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

১১ আগস্ট, মঙ্গলবার দুপুরে শহীদ হারুন সড়ক আল-জামিয়াতুল হাবীবিয়াহ কওমি মাদরাসায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

ইত্তেফাকুল উলামা জেলা শাখার সাবেক সভাপতি মুফতি শামসুদ্দিনের সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী।

মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী বলেন, আমরা আশাবাদী বিভিন্ন সময়ে সুশৃংখল ও সুন্দরভাবে এবং মোহাব্বতের সাথে সম্প্রীতির সাথে আপনারা ভাগাভাগির সাথে কাজ করেছেন। আমরা আশা করি এই কাজ গত টার্মে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার চেয়ে অনেক সুন্দর ভাবে কাজটা করবেন।

ইত্তেফাকুল উলামা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খানের সঞ্চালনায় ত্রি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম-সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ, জেলা শাখার সাবেক সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ, মাওলানা হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন প্রমুখ।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে হযরত মাওলানা মুফতি শামসুদ্দিনকে সভাপতি ও হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খানকে সাধারণ সম্পাদক, মাওলানা নজরুল ইসলামকে সহ-সভাপতি এবং মুফতি ফরিদ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী। ত্রি-বার্ষিক কাউন্সিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা শাখার উলামায়ে কেরামগণ অংশ নেন।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

আপডেট সময় ০৮:৫৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬