ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’

জামালপুর : সংগীত ব্যক্তিত্ব জাকিউল ইসলাম খান টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ গানের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় জামালপুর জেলা প্রেসক্লাবে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, প্রয়াত সুরকার, গীতিকার ও সংগীতপ্রেমী জাকিউল ইসলাম খান টিপু এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হয়েছে স্মরণধর্মী গান ‘তুমি ছিলে তুমি থাকবে’।

জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতায় মাহবুবু মিনেল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের উদ্যোগে নির্মিত গানটি টিপুর অমলিন স্মৃতির প্রতি উৎসর্গ করে সংগীতচর্চা, সৃষ্টিশীলতা এবং সাংস্কৃতিক অবদানকে স্মরণ করে নির্মাণ করা হয়েছে। দৈনিক আজকের জামালপুর ও অনলাইন পোর্টাল বাংলাটুডেটোয়েন্টিফোর ডটকম গানটির স্পন্সর করেছে।

গানটির কথা লিখেছেন ফকির খায়রুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন মাহবুব মিনেল। কণ্ঠ দিয়েছেন এনটিভি ও খবরের কাগজের সাংবাদিক আসমাউল আসিফ, নিউজ টুয়েন্টিফোর ও বিডিনিউজ টুয়েন্টিফোর এর মুত্তাছিম বিল্লাহ এবং মাহবুব মিনেল।

ইন্ট্রো স্ক্রিপ্ট লিখেছেন ফকির খায়রুল। বাঁশিতে সুর দিয়েছেন সাঈদ হাসান বাবু। চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনায় ছিলেন আরএইচ রিফাত। এই উদ্যোগে সম্পৃক্ত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক এম এ জলিল, সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মুকুল রানা, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ বেতার ও এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, কার্যনির্বাহী সদস্য ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী, কোষাধ্যক্ষ নিউজটোয়েন্টিফোর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ এবং প্রেসক্লাবের সদস্য এনটিভি ও খবরের কাগজের জেলা প্রতিনিধি আসমাউল আসিফ।

১ আগস্ট শনিবার রাতে জামালপুর জেলা প্রেসক্লাবে গানটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শো শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নাট্যকার শাহীন রহমান, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, তানভীর আহমেদ হীরা, খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, মুত্তাসিম বিল্লাহ, মাহবুব মিনেল বক্তব্য রাখেন।

নাট্যকার শাহীন রহমান বলেন, জাকিউল ইসলাম খান টিপু শুধু একজন সুরকার বা গীতিকারই ছিলেন না। তিনি ছিলেন জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও অনুপ্রেরণার উৎস। তার স্মৃতি, সৃষ্টিকর্ম এবং অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি গান ও অফিসিয়াল মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। জাকিউল ইসলাম খান টিপুর স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই বেদনা কাতর হয়ে পড়েন। শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আসমাউল আসিফ।

১ আগস্ট রাতে মাহবুবু মিনেল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই এটি দর্শক-শ্রোতাদের আবেগাপ্লুত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে। ইউটিউবের সার্চ অপশনে Tumi Chile Tumi Thakbe/Tipu Memorial/তুমি ছিলে তুমি থাকবে এর যেকোনো একটি লিখে সার্চ দিলেই গানটি খুঁজে পাওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’

আপডেট সময় ১০:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬