ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী
র‍্যাব-১৪ এর অভিযান :

বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১

জামালপুর : র‌্যাবের অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে র‍্যাব-১৪ এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য সহ একজনকে আটক করা হয়েছে। ২ আগস্ট, রবিবার সকালে জেলার বকশীগঞ্জ উপজেলার পলাশতলা এলাকায় অভিযান চালিয়ে এসব কসমেটিকস পণ্য জব্দ করা হয়। বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব -১৪ এর জামালপুর সিপিসি-১।

জামালপুর র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব জামালপুর ক্যাম্পের সদস্যরা বকশীগঞ্জ-লাউচাপড়া সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়। একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে চালক আমজাদ হোসেনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সিএনজি চালকের দেওয়া তথ্যমতে পাঁচ হাজার ৭৭২টি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। পাশাপাশি একটি সিএনজি, একটি অটোরিকশা ও একটি মোবাইল জব্দ করা হয়।

র‍্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ এই প্রতিবেদককে জানান, জব্দকৃত আলামত ও আটক আসামিকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

র‍্যাব-১৪ এর অভিযান :

বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১

আপডেট সময় ১০:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬