ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

ইসলামপুর : চর গোয়ালিনী ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষীপুর ঘোনাপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা।

উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোতে গত কয়েকদিন ধরে ভাঙনের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিনিয়ত চোখের সামনেই বিলীন হয়ে যাচ্ছে শত বছরের স্মৃতি জড়ানো ভিটেমাটি ও ফসলি জমি। ইতিমধ্যে অনেক পরিবার তাদের শেষ সম্বল ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিলেও রাতের আধারে কয়েকটি পরিবারের বসতবাড়ী মুহূর্তেই নদীগর্ভে চলে যাওয়ায় শুধু নিজেদের রক্ষা করতে পেরেছে। ভাঙন কবলিত পরিবারগুলো সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় দিনাতিপাত করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র ভাঙন অব্যাহত থাকায় নদীপারের বিস্তীর্ণ জনপদ এখন সম্পূর্ণ বিলীনের পথে। ভাঙনের মুখে পড়া পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই খোলা আকাশের নিচে বা অন্যের জমিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে পুরো ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জোবায়ের এই প্রতিবেদককে বলেন, ইতিমধ্য আমি পানি উন্নয়ন বোর্ডকে একাধিক বার অবহিত করেছি। এছাড়াও ভাঙন কবলিত এলাকায় খোঁজ খবর রাখছি। আশা রাখছি দ্রুত সময়ের মধ্যেই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান এই প্রতিবেদককে বলেন, নদীভাঙন কবলিত এলাকার পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জিও ব্যাগ ফেলা বা অন্যান্য কার্যকর পদক্ষেপ গ্রহণের কাজ দ্রুত শুরু করা হবে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

আপডেট সময় ১০:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬