ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ

নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা : নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ নারী দল। ছবি : সংগৃহীত

নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ২-১ গোলের জয়ে তিনি আনন্দ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, বিগত দুই আসরের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালেও মেয়েরা তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে এবং দেশের জন্য আরো একটি গৌরবময় ট্রফি বয়ে আনবে।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের নারী ফুটবলাররা আন্তর্জাতিক অঙ্গনে বারবার তাদের যোগ্যতা ও সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন। নেপালের বিপক্ষে এই রোমাঞ্চকর জয় কেবল তাদের কঠোর পরিশ্রম এবং ম্যাচ জয়ের অদম্য মানসিকতারই বহিঃপ্রকাশ নয়, বরং এটি পুরো দেশের জন্য এক বিশাল গর্বের মুহূর্ত। তিনি দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই অনবদ্য সাফল্যের জন্য ধন্যবাদ জানান এবং তাদের আগামী দিনের পথচলার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন যে, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে নারী ফুটবলের অগ্রগতিতে বরাবরের মতোই অত্যন্ত আন্তরিক। মাঠের এই ধারাবাহিক সাফল্য দেশের অন্যান্য নারী ক্রীড়াবিদদেরও দারুণভাবে অনুপ্রাণিত করবে বলে তিনি বিশ্বাস করেন। সূত্র : পিআইডি

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

আপডেট সময় ১১:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬