ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী ইসলামপুরে বাজার উন্নয়ন নির্মাণ কাজে বাঁধায় হতাশ ব্যবসায়ীরা বকশীগঞ্জে অটোরিকশাভ্যান চুরি ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন হাতীভাঙ্গা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জে ঈদ ফুড প্যাকেজ বিতরণ জামালপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু জামালপুরে সৈনিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ

বকশীগঞ্জ : এম রশিদুজ্জামান মিল্লাত প্রতমন্ত্রী হওয়ায় চলছে মিষ্টি বিতরণ। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।

১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকাল ৪ টায় প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেয়ার সুখবর ছড়িয়ে পড়ায় জামালপুর জেলা সদর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে সাধারণ ভোটার জনতা ও নেতা-কর্মীদের মিষ্টিমুখ করানো হয়েছে। সর্বত্রই এক উচ্ছ্বাস আমেজ দেখা গেছে।

বকশীগঞ্জ থেকে বাংলারচিঠিডটকম এর নিজস্ব প্রতিবেদক জিএম ফাতিউল হাফিজ বাবু জানান, জামালপুর-দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট পেয়ে সদ্য নির্বাচিত সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোস্ট দিয়ে শুভ কামনা ও অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে।

মিষ্টি বিতরণের পর বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা মন্ত্রী পেয়েছি। এবার উন্নয়নের যাত্রা শুরু হবে। আশা করি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের চিত্র পাল্টে দেবেন আমাদের নবনিযুক্ত প্রতিমন্ত্রী।

উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজীউর রহমান মোল্লা বলেন, সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় আমরা খুবই আনন্দিত। পিছিয়ে পড়া ও নদী ভাঙন রোধে এবার কার্যকর ব্যবস্থা নেবেন তিনি।

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিদুল ইসলাম প্রিন্স এ প্রতিবেদককে বলেন, ১৭ বছর পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীর মুখে হাসি ফুটেছে। এম. রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হবেন এমন প্রত্যাশা ছিল সর্বস্তরের মানুষের। সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এম. রশিদুজ্জামান মিল্লাত এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তাকে মন্ত্রী করার দাবি উঠে।

জামালপুর : এম রশিদুজ্জামান মিল্লাত প্রতমন্ত্রী হওয়ায় চলছে মিষ্টি বিতরণ। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলারচিঠিডটকম এর নিজস্ব প্রতিবেদক মো. আলমগীর জানান, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়ার উদ্যােগে মিষ্টি বিতরণ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকালে জামালপুর শহরের তমালতলা মোড়ে পথচারীদের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম নিলু, আলতাফ হোসেন মন্ডল, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তাইফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাবেক সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, সাবেক সদস্য মিজানুর রহমান স্বপন, সদস্য জব্বার, মনিরুজ্জামান মনি, শহর যুবদলের সদস্য মাজহারুল ইসলাম, মো. শহিদুল, সাজু, ফজল মিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সবুজ, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয়, সড়ক পরিবহন শ্রমিক দলের সম্পাদক সাজুসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া এ প্রতিবেদককে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি আজ সরকার গঠন করেছে। সেই সরকারের মন্ত্রিপরিষদে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের কৃতী সন্তান এম. রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় জামালপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

তিনি আরও বলেন, জামালপুরের উন্নয়নের কর্ণধার যিনি জামালপুরকে নিয়ে সব সময় ভাবেন, কিভাবে জামালপুরকে উন্নত করা যায় এবং মানুষের অর্থনীতি কিভাবে উন্নত সমৃদ্ধ হবে সেই বিষয়ে চিন্তা করেন সেই উন্নয়নের কর্ণধার এম. রশিদুজ্জামান মিল্লাতকে সহযোগিতা করার জন্য জামালপুরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই। যাতে জামালপুরের উন্নয়ন ত্বরান্বিত হয় এবং আধুনিক ও মডেল জেলা হিসাবে গড়ে তুলতে পারি।

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন

প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ

আপডেট সময় ০৯:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬