ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

সরিষাবাড়ীতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিক্ষকের মৃত্যু

সরিষাবাড়ী : এই সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মারা যান শিক্ষক মিজানুর রহমান মজনু। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মজনু ( ৫৫) নামে স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ৪ ফেব্রুয়ারি, বুধবার বিকালে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের সহকর্মী মাজেদুর রহমান।

শিক্ষক মিজানুর রহমান মজনু সেংগুয়া শেখ খলিলুর রহমান মাধ্যমিক ভোকেশনাল ইন্সটিটিউট ও বিলবালিয়া গ্রামের মৃত শিক্ষক আব্দুল মজিদের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি বিকালে শিক্ষক মিজানুর রহমান ফসলি জমির কাজ শেষে বাড়ির উঠানে নিজ সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া এ প্রতিবেদককে বলেন,  বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

সরিষাবাড়ীতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিক্ষকের মৃত্যু

আপডেট সময় ১১:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬