ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

বকশীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে ভাইরাল আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু, গ্রেপ্তাররের দাবি!

বকশীগঞ্জ : সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হওয়ায় জামালপুর জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে। ঘটনাটি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার।

৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মাহমুদুল আলম বাবু কোন একটি জায়গায় দাঁড়িয়ে জামালপুর-১ আসনের বিএনপির প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে কিছুসংখ্যক মানুষের কাছে ভোট চাচ্ছেন। ভিডিওটি ভাইরালের পর সারা জেলায় তোলপাড় শুরু হয়। বিএনপিসহ বিভিন্ন শ্রেণির মানুষ ভিডিওটি নিজেদের ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ১৫ জুন বকশীগঞ্জ উপজেলার ৭১ টেলিভিশনের প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার দায়ে গ্রেপ্তার হন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেযারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু।
দীর্ঘদিন জেলে থাকার পর ২০২৪ সালের ১০ জুলাই জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকে কখনও আড়ালে কখনও প্রকাশ্যে থেকেছেন এই আওয়ামী লীগ নেতা।

এর মধ্যে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে কয়েকটি নাশকতা মামলার আসামি হন মাহমুদুল আলম বাবু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলের পর কিছুদিন চুপ থাকলেও গত এক সপ্তাহ ধরে ফের প্রকাশ্যে এসেছেন আওয়ামী লীগ নেতা মাহমুুদুল আলম বাবু। এই নির্বাচনে প্রতীক বরাদ্দের পর তিনি হঠাৎ বিএনপির পক্ষ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে যাচ্ছেন। ৩ ফেব্রুয়ারি রাতে ভোট চাওয়ার একটি ভিডিও ভাইরালের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় বকশীগঞ্জসহ বিভিন্ন এলাকায়।

আওয়ামী লীগ নেতা হয়ে বিএনপিতে ভোট চাওয়ায় বিষয়টি ভালভাবে নেননি স্থানীয় লোকজনও। অনেকেই বলছেন পিঠ বাঁচাতে বিএনপির ঘাড়ে বসতে চান মাহমুদুল আলম বাবু। ক্ষোভ দেখা দেয় ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের মধ্যেও। বিশেষ করে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা এ প্রতিবেদককে বলেন, মাহমুদুল আলম বাবু একজন সাংবাদিককে খুন করেছেন। তিনি বিতর্কিত ব্যক্তি। তাই বিএনপিকে বেকায়দায় ফেলতে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন তিনি। এতে করে বিএনপির ভোটের মাঠে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই তাকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

বকশীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে ভাইরাল আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু, গ্রেপ্তাররের দাবি!

আপডেট সময় ১০:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬