ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

মাদারগঞ্জে আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

মাদারগঞ্জ : নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও আইন-শৃংখলাবাহিনীর সদস্যবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৭(গ) ধারা ভঙ্গ করে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ফেস্টুন লাগানোর দায়ে আচরণবিধিমালার ২৭(ক) ধারায় জামালপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা এবং সূর্যমুখী প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও উপস্থিত ছিলেন ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি প্রতিপালনে জেলা প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকবে। কোনো প্রার্থী বা দল নির্বাচনী বিধি ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

মাদারগঞ্জে আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

আপডেট সময় ১০:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬