জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া’র নেতৃত্বে জামালপুর-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে বিজয়ী করার লক্ষ্যে জামালপুর শহরের পাথালিয়া এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন নেতৃবৃন্দ।
২ ফেব্রুয়ারি, সোমবার রাতে জামালপুর পৌরসভার পাথালিয়া মার্কাস মসজিদ এলাকা থেকে এ প্রচারণা শুরু হয়। পরে পাথালিয়া এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও ধানের শীষ প্রতীকের প্রচারপত্র বিতরণ করে পশ্চিমপাড়া গিয়ে শেষ হয়।
গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, আরিফ হোসেন বাহাজ, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম নিলু, সদস্য আহাম্মেদ কবির সুমন বাবু, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাইফুল ইসলাম, সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান, সদস্য মিজানুর রহমান স্বপন, সদস্য মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সবুজ, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয়, সড়ক পরিবহন শ্রমিক দলের সম্পাদক সাজু প্রমুখ।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া এ প্রতিবেদককে বলেন, জেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক করেছি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। আমাদের বিশ্বাস ১২ ফেব্রুয়ারি জামালপুরবাসী ধানের শীষ প্রতীকে ভোট দিবে।জামালপুর-৫ (সদর) আসনে সর্বোচ্চ ভোটে শাহ মো. ওয়ারেছ আলী মামুন ভাইকে জয়যুক্তসহ জামালপুর জেলার পাঁচটি আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিব।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















