বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে বিজয়ী করার লক্ষ্যে জামালপুরে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন ব্যাটারিচালিত মিশুক, রিকশা ও ইজিবাইক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ।
১ ফেব্রুয়ারি, রবিবার সকালে শহরের ফৌজদারি এলাকা থেকে এ গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ শুরু করা হয়। পরে তারা শহরের পাঁচ রাস্তা, গেইটপাড়, দয়াময়ী মোড়, ভোকেশনাল মোড় ও ফেরিঘাট এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন নেতৃবৃন্দ। এ সময় তারা ১২ ফেব্রুয়ারি জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুনের পক্ষে ভোট প্রার্থনা করে প্রচারপত্র বিতরণ করেন।
গণসংযোগ অনুষ্ঠানে শহর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ শহিদুল ইসলাম শহিদ, ব্যাটারিচালিত মিশুক, রিকশা ও ইজিবাইক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ জেলা শাখার আহবায়ক শাহ্ ফতে উল্লাহ্ হামাদী, সদস্য সচিব মো. খায়রুল ইসলামসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ইজিবাইক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক শাহ্ ফতে উল্লাহ্ হামাদী বলেন, আজকে আমরা জামালপুর সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন ভাইয়ের ধানের শীষের পক্ষে প্রচার করছি। ব্যাটারিচালিত চালিত মিশুক, রিকশা ও ইজিবাইক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ জেলা শাখার পক্ষ থেকে আজকে এই প্রচারণা।
তিনি আরও বলেন, আমরা শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করব। ১২ তারিখে আমরা ঐক্যবদ্ধ থেকে একত্রিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিব। আমরা সকাল সকাল ভোট কেন্দ্রে যাব। সুষ্ঠুভাবে ভোট দিব। ধানের শীষে ভোট দিয়ে মামুন ভাইয়ের পক্ষে বিজয় ছিনিয়ে আনব।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















