ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড

দেওয়ানগঞ্জ : ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রাশেদুল ইসলাম ও মিঠু আহামেদকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাশেদুল ইসলাম চর আমখাওয়া ইউনিয়নের সবুজ পাড়া গ্রামের মৃত মুলকচানের ছেলে ও মিঠু আহামেদ নবীনাবাদ গ্রামের শাহা কামালের ছেলে। ১৮ জানুয়ারি, রবিবার সন্ধ্যায় মকিরচর ও সানন্দবাড়ী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মকিরচর ও সানন্দবাড়ী সেতুর ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন দিয়ে জিঞ্জিরাম নদী থেকে স্থানীয় কতিপয় ব্যক্তি বালু উত্তোলন করে হচ্ছিল। ১৮ জানুয়ারি সন্ধ্যায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম।

অভিযানের সময় বালু উত্তোলনের ইঞ্জিন চালিত শ্যালো মেশিন ও ২০০ মিটার পাইপ ধ্বংস করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ীরাশেদুল ইসলামকে ৪৫ দিন ও মিঠু আহামেদকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৯ জানুয়ারি, সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ তাদেরকে জেলা কারাগারে পাঠিয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দু’জনকে বিনাশ্রমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড

আপডেট সময় ০৯:২৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬